২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বার সহ আটক একজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১ । ১২:৪৮ দুপুর

৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম।যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা। শনিবার (৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি অবতরণ করে।এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন