২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সালমানের বিগ বসে শ্রীলঙ্কার ইয়োহানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১ । ১১:৪৮ সকাল

অন্তর্জাল তারকা, ‘ম্যানিকে মাকে হিতে’খ্যাত শ্রীলঙ্কার সংগীতশিল্পী-গীতিকার ইয়োহানিকে দেখা যাবে সালমান খান সঞ্চালিত বিগ বসের চলতি ১৫তম মৌসুমের উইকেন্ড কা বার পর্বে। সেখানে এ কণ্ঠশিল্পীর সঙ্গে গাইবেন সুপারস্টার সালমান খান।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বিগ বসের একটি প্রোমো ভিডিও অন্তর্জালে প্রকাশ হয়েছে, যেখানে ইয়োহানির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা গেছে সালমানকে। এরই মধ্যে প্রোমো ভিডিও ভাইরাল। আজ রাতে এ পর্বটি ভারতের কালার্স টিভিতে সম্প্রচার হবে।

সপ্তাহখানেক আগে ভারতের গুরুগ্রামে ছিল ইয়োহানির প্রথম কনসার্ট। কনসার্ট চলাকালে দুর্ঘটনাবশত তাঁর চোখের নিচে গিটারের অগ্রভাগ আঘাত হানে।

২৮ বছর বয়সী ইয়োহানির জন্ম শ্রীলঙ্কার কলম্বোয়। তাঁর পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তবে শুধু ইয়োহানি নামেই পরিচিত শ্রীলঙ্কায়। সংগীতে তাঁর যাত্রা ইউটিউবার হিসেবে। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ২.৮৪ মিলিয়ন। বুঝতেই পারছেন, কী জনপ্রিয় তিনি। তাঁকে শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ বলা হয়।

গেল মে মাসে ইয়োহানি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ম্যানিকে মাকে হিতে’ গান দিয়ে, যেটির মূল কণ্ঠশিল্পী সত্যিশান রথনায়েক। বাংলাদেশেও গানটি বেশ সাড়া ফেলেছে। তাঁর কণ্ঠের প্রশংসায় অসংখ্য দর্শক। সুর বিশ্বজনীন আর ভাষা যে এ ক্ষেত্রে কোনও বাধা নয়, তা আরেক বার প্রমাণ করেছেন ইয়োহানি।

ইনস্টাগ্রাম ও ফেসবুকেও বাড়ছে ইয়োহানির অনুসরণকারীর সংখ্যা। শুধু সংগীতই নয়, মডেলিংও করেন ইয়োহানি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন