২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাজধানীতে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি চক্রের আস্তানায় র‌্যাবের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯ । ৯:৪৩ রাত

রাজধানীর বাসাবোতে রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে দেয়ার খবর পেয়ে একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে র‌্যাব-২ এ অভিযান পরিচালনা করা হয়।

সেখান থেকে একজনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ পাসপোর্ট, অর্থ ও অর্থপাচারের কাগজপত্র জব্দ করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নামের ওই প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমানের কাছে থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার স্থায়ী আমানতের তথ্য পেয়েছে র‌্যাব।

এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি বাড়ি এবং একটি ব্যাংকে ৭০ লাখ টাকা রয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন ট্রাভেল এজেন্সির মালিক আতিকুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন