২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১ । ২:১১ দুপুর

চট্টগ্রামে  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ জন। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ০.৬৩ শতাংশ।

সোমবার (১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত বছরের মে মাসের পর থেকে শনাক্ত এই প্রথম ১ শতাংশের নিচে নামল।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮৪৬ জন, বাকি ২৮ হাজার ১৭৯ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯১ জনের।

গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন