২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

প্রেস কাউন্সিলে নতুন চেয়ারম্যান নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১ । ৩:৩১ বিকাল

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। তিন বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর সেকশন ৪(২) এবং সেকশন ৫(১) অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ প্রেস কাউন্সিসের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন