২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

প্রকাশ হয়েছে এসএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১ । ৪:১৪ বিকাল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (১১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে। সেদিন এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।

প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসির পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন