২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

জিয়া বাবার ৩৩তম ওরশ শরীফে হযরত সৈয়দ হাসান(মজিআ)বলেন অসহায় দুস্থ মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ । ১২:০৫ রাত

মাইজভান্ডার দরবার শরিফের অন্যতম আধ্যত্মিক মনীষী বিশ্বঅলি শাহানশাহ্
হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর ৩৩তম বার্ষিক ওরশ শরিফ গতকাল
সোমবার মাইজভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের মহাসমারোহে অনুষ্টিত হয়। ওরশ শরিফে উপলক্ষে করোনা সতর্তকতা অবলম্বন করে নানান কর্শসূচী সম্পন্ন হয়। গতরাতে প্রধান দিবসের মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশিন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান (মজিআ)।এসময় তিনি বলেন,মজলুম মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় দুস্থ মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জিত হতে পারে।

সাধনার গুণে কাদেরীয়া, চিশতিয়া, নকশে বন্দেীয়া, মোজাদ্দেদিয়া তরিকার সমন্বয়ে মাইজভান্ডারী তরিকা প্রবর্তন করে হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক)। যে তরিকায় সকল ধর্মের বর্ণের, মানব-দানবের মিলনের পথ আছে। যা শুধূ মাত্র আধ্যাতিক সাধনার বলেই সম্ভব। আর আধ্যাতিক সাধনার আলো কখনো নিবেনা। তাই আশেক ভক্তরা আল্লাহর অলীদের দরবারে ছুটে আসেন। বিশ্বঅলি শাহানশাহ্
হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ছিলেন মজলুম মানুষের ঠিকানা ও আশা
ভরসার প্রতীক। তার প্রদর্শিত পথ অনুসরণ তথা ত্যাগী জীবন গঠনে সবাইকে
এগিয়ে আসা দরকার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন