ছোট্ট শিশু তানভির হাসান (৭)। এ বয়সে হেঁসে খেলে মায়ের মুখের হাঁসি ফুটানোর কথা। কিন্তু তাদের সেই হাঁসি মলিন হয়ে গেছে শিশুটি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে। অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে পিতৃহীন শিশুটি। শিশু সন্তানের এই কষ্ট সইতে না পেরে কাতর হয়ে পড়েছে দারিদ্র্য মা। সন্তানকে বাঁচাতে মানুষের কাছে সাহায্যের আকুতি নিয়ে ঘুরছেন। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের দক্ষিণ আকিলপুর গ্রামের মৃত আবু তাহের এর ছেলে তানভির হাসান। গত দুইমাস আগে তার বাবা মারা যান। চরম আর্থিক সংকটে নিমজ্জিত মা রাবেয়া বেগম। জন্মের পরই হার্টে ধরা পড়ে তানভিরের ফুসফুসে দুইটি ছিদ্র এবং রক্ত নালির সমস্যা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ, মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মো.ইমরান হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে তানভিরকে দ্রুত ভারতে নিয়ে অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দিয়েছেন বলে জানায় শিশুটির মা। দেশের বাহিরে নিয়ে শিশুটির চিকিৎসার জন্য এখন কমপক্ষে চার লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু অভাব-অনটনের সংসারে দারিদ্র্য মা’র পক্ষে এই টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করানো সম্ভব নয়। তাই শিশু সন্তানকে বাঁচাত মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন মা। কিন্তু এভাবে তাদের পক্ষে সন্তানের চিকিৎসার টাকা সংগ্রহ সম্ভব হচ্ছে না। তাই যতই দিন যাচ্ছে, ওই শিশুর বেঁচে থাকার আশা ততই অনিশ্চয়তায় পড়ছে। এই মুহূর্তে সবার সহযোগিতা হয়তো দিতে পারে শিশু তানভিরের দীর্ঘজীবন। শিশুটিকে বাঁচাতে যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। বিকাশ নাম্বার ০১৮২৪৪২৩৫৭০।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ । ১২:৩০ রাত