২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

আসছেন আল্লামা সাবির শাহ,২০ অক্টোবর জশনে জুলুস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ । ২:০৫ দুপুর

এবার জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হজরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে বের হবে জশনে জুলুস।
প্রতিবছরের মতো এবারও জুলুসে লাখো মানুষের সমাগম হবে আশাকরে আয়োজকরা বৈশ্বিক মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ এবং চট্টগ্রামের বাইরের জেলাগুলো থেকে জুলুসে অংশগ্রহণ নিরুৎসাহিত করছেন। গাউসিয়া কমিটি বাংলাদেশকে নিজ নিজ জেলা সদরে ২০ অক্টোবর জুলুস আয়োজনের জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

১২ রবিউল আউয়াল (২০ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হবে। এটি বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, চকবাজার, প্যারেড মাঠের উত্তর-পূর্ব পাশ, চন্দনপুরা, সিরাজউদ্দৌলা সড়ক, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, কদম মোবারক, চেরাগি পাহাড় মোড়, চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান, কাজীর দেউড়ি, আলমাস-ওয়াসা, জিইসি, ২ নম্বর গেইট ঘুরে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে ফিরবে। সেখানে মিলাদ মাহফিল, জোহর নামাজ ও দোয়া-মোনাজাত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দীন, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি কাজী সামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা আবদুল্লাহ, সাবের আহমদ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন