২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব : মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ । ৩:২৩ বিকাল

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নগরের উত্তর হালিশহর ওয়ার্ডের মহেশখাল সংলগ্ন রাস্তা, ব্রিজ ও প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ পরিদর্শন কালে মেয়র বলেন।প্রধানমন্ত্রী চট্টগ্রামে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন , তিনি চট্টগ্রাম নগরকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণার আলোকে বে-টার্মিনাল, গভীর সমুদ্রবন্দর, আন্তঃদেশীয় মহাসড়ক ও রেল যোগাযোগ, কর্ণফুলী তলদেশ দিয়ে টানেল তৈরি করছেন।এসব কাজ সম্পন্ন হলে চট্টগ্রামের জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব বেড়ে যাবে। সর্বোপরি চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব।

প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে এ প্রকল্পটির কাজ ২০২২ সালের জানুয়ারির মধ্যে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আগামী ২১ অক্টোবরের মধ্যে সিসি ঢালাই ছাড়া সড়কটির অন্য কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে নির্বিঘ্নে চলাচল উপযোগী করার জন্য জাইকা’র ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজকে নির্দেশ দিয়েছেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, অধ্যাপক মো. ইসমাইল, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী আবু সালেহ, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী আশিকুল ইসলাম, জাইকার সিনিয়র প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী মিরাজ কবিরাজ, রাজনীতিক নাজিমুল ইসলাম মজুমদার, আবেদ মুনসুর চৌধুরী, খোরশেদুল ইসলাম, আশফাকুল আলম আশফাক, আকতারুজ্জামান, শহিদুল আলম সুমন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন