২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ । ৪:৩৭ বিকাল

বোয়ালখালীতে মেহেরুন্নেছা (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।নিহত মেহেরুন্নেছা পশ্চিম গোমদন্ডী আপেল আহমদ টেক এলাকার জাফর আহমদের মেয়ে। ১ বছর পূর্বে পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুযত আলীর বাড়ির প্রবাসী খায়রুল ইসলাম বাবুর সাথে বিয়ে হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার জানান, ওই গৃহবধূকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। নিহতের শ্বশুর তোফায়েল আহমদ গৃহবধূ স্ট্রোক করেছেন বলে জানালেও তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে খবর দেওয়া হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন