২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড ইউপি নির্বাচনে ৮টিতে পুরানো মুখ, ১টিতে নতুন প্রার্থী ঘোষণা আ.লীগের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ । ১২:২০ রাত

আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা প্রতিকে চট্টগ্রাম বিভাগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ নামের তালিকা ঘোষণা করা হয়। রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সীতাকুণ্ড উপজেলার ৯ ইউনিয়নের মনোনীত প্রার্থীরা হলেন ১ নং সৈয়দপুর ইউনিয়নে তাজুল ইসলাম নিজামী, ২ নং বারৈয়াঢালা রেহান উদদীন, ৪ নং মুরাদপুর এস এম রেজাউল করিম, ৫ নং বাড়বকুণ্ড ছাদাকাত উল্লাহ মিয়াজী, ৬ নং বাঁশবাডীয়া শওকত আলী জাহাঙ্গীর, ৭ নং কুমিরা মোরশেদ হোসেন চৌধুরী, ৮ নং সোনাইছড়ী মনির আহমেদ, ৯ নং ভাটিয়ারী নাজিম উদ্দীন এবং ১০ নং ছলিমপুর ইউনিয়নে সালাউদ্দিন আজীজ। এদিকে সীতাকুণ্ড উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৪নং মুরাদপুর ইউনিয়নে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকী ৮ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদেরকেই দেওয়া হয়েছে মনোনয়ন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন