২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে বজ্রপাতে ঠিকাদারের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ । ৬:৩৮ সন্ধ্যা

পুকুর পাড়ে গাছ দেখতে এসে হাটহাজারীতে বজ্রপাতে মো. মহসিন (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ফতেয়াবাদ পূর্ব চড়ারকুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের মৃত নাছের আহম্মেদের ছেলে বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ দেখতে এসে বজ্রপাতে মহসিন আহত হয়ে হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফতেয়াবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন