আনোয়ারা উপজেলায় ডোবার পানিতে ডুবে আবিয়া সুলতানা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৩অক্টোবর) উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৈরাগ গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিশু আবিয়া সুলতানা ওই গ্রামের কুলাল পাড়ার আবু সিদ্দিক এর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মুসা তালুকদার ।তিনি বলেন, বিকালে দিকে স্থানীয় প্রবাসী আবু সিদ্দিক এর মেয়ে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যাই।কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা।খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসক এর কাছে নিয়ে গেল তিনি মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ । ১০:৩৮ রাত