২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

গাউছুল আ’যম হযরত সাইয়্যিদ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) আজীবন মানুষের মাঝে প্রেমসুধা বিলিয়ে গেছেন শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ । ৪:০৪ বিকাল

১৫৯তম খোশরোজ শরীফ মাহফিলে
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী
হযরত বাবাভাণ্ডারী (ক.) আজীবন
মানুষের মাঝে প্রেমসুধা বিলিয়েছেন
মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেছেন, মাইজভাণ্ডারী মহাত্মাদের আধ্যাত্মিকতা, সর্বজীবের প্রতি দরদ ও ভালোবাসা ও মানবপ্রেম সত্যিই অতুলনীয়।

গাউছুল আ’যম হযরত সাইয়্যিদ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) আজীবন মানুষের মাঝে প্রেমসুধা বিলিয়ে গেছেন। তাঁর মাঝে কোনো ধরনের ভেদ বিভাজন কখনো লক্ষ করা যায়নি। তাঁর কল্যাণে খোদায়ী অনুগ্রহধারায় সিক্ত হন অগণিত ফরিয়াদি মানুষ। আজ ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, গাউছুল আ’যম শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) এর ১৫৯ তম খোশরোজ শরীফ মাহফিলে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী সভাপতির বক্তব্য রাখছিলেন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরী। অতিথি ও আলোচক ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা আল্হাজ্ব বোরহান উদ্দীন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক শাহ্ মো: ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালের অধ্যাপক ড. রফিকুল আলম, হযরত মাওলানা নেছারুল ইসলাম, হযরত মাওলানা অধ্যক্ষ বাকের আনসারী, মাওলানা নঈম উদ্দিন প্রমুখ। মিলাদ কিয়াম পরিবেশন শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন