২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ । ৫:৪৮ সন্ধ্যা

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে আছিফা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আছিফা একই এলাকার মো. জুয়েলের মেয়ে।স্থানীয়রা জানান, খেলতে খেলতে আছিফা জামে মসজিদের পুকুরে পড়ে যায়। আছিফার মরদেহ পুকুরে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সকাল পৌণে ১১টার সময় আছিফা নামের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন