চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ভৈরব স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সোহান।
৯ অক্টোবর এক সভার মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করা হয় ও ১৬ অক্টোবর (শনিবার) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির অনুমোদন দিয়েছেন শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম ও বিগত কমিটির সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক ইনজামুল হক তনয়।এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন ও অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের মশিউর রহমান।
সাধারণ সম্পাদক সোহান বলেন, সংগঠনের মূলনীতিকে সামনে রেখে সকল কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবো। সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে কার্যাবলিতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা গড়ে তোলায় আমাদের লক্ষ্য। সদস্যদের আর্থিক, সামাজিক ও মানসিক সমস্যা সমাধানে সর্বদা তাদের পাশে থাকবে আমাদের সংগঠন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মাসুদ রানা, চট্টগ্রাম রিজিওন ট্যুরিস্ট পুলিশের এসপি মো: অাপেল মাহমুদ, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, বন্দর ইন্সপেক্টর আহমেদ সোহেল ও মোহাম্মাদ আরমান সহ প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ । ১২:০০ দুপুর