চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি সিমেন্টের গুদাম ভস্মীভূত হয়েছে। একই সঙ্গে সিমেন্টের গুদামের পাশের একটি হার্ডওয়ার দোকানের অর্ধেক ভস্মিভূত হয়। ১৭ অক্টোবর রবিবার ভোর ৫টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটে এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সিমেন্ট, কীটনাশক, বীজ, পাইপ, স্যানিটারি, তার, রশি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ মো. শামসুল আলম বলেন, অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’ তিনি আরও বলেন, ‘দোকানের উপরে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার রয়েছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ । ৫:৩০ সন্ধ্যা