আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাটিয়ারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের বেলায়েত হোসেনের কন্যা ফরিদা নাজনীন শামীম। আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি জনগনের সমর্থন ও দোয়া প্রার্থী। সুশিক্ষিত ফরিদা নির্বাচিত হলে ভাটিয়ারী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে জানান।
তিনি আরও বলেন, সংরক্ষিত মহিলা আসনে আমাকে মনোনয়ন দিলে ভাটিয়ারীবাসীর আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে কাজ করব। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ রাজনৈতিক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সবার উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ। এছাড়াও প্রতিবন্ধী, বিধবা নারী, অসহায় বয়স্ক মানুষের দিকে বিশেষ দৃষ্টি দিবেন এবং এলাকার অসহায় মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ । ১১:১০ রাত