সারাদেশে সনাতন সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে চোখে কালো কাপড় বেধে তিনি এ প্রতিবাদ জানান।ড. আতিকুর রহমান বলেন, ব্যক্তিগত অবস্থান থেকে আমার এ প্রতিবাদ। গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে আমি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছি।
একইসঙ্গে যারা এদেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের উপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই সরকারের কাছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ । ৩:০৬ বিকাল