করোনা মহামারীর জন্য দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে।সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে প্রশাসনের নিয়ম মেনে সকাল থেকে যথারীতি হলে উঠতে শুরু করে আবাসিক শিক্ষার্থীরা।চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে সকাল ৯:৩০ টা থেকে প্রতিটি হল পরিদর্শন করেন। আবাসিক হল গুলোর প্রভোস্ট ও আবাসিক শিক্ষকেরা স্ব স্ব হলে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকাকালীন ক্ষতি পুষিয়ে নিতে পড়ালেখায় অধিক মনোনিবেশ করতে হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ । ৪:২০ বিকাল