২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ অক্টোবর ২০২১ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১ । ১০:৪৬ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮ জন। করোনা শনাক্তের হার ০.৫৩ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।

আজ ২০ অক্টোবর, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন নগরের বাসিন্দা। আর পটিয়া ও রাঙ্গুনিয়ায় ১ জন করে এবং রাউজানে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯১৫ জন, বাকি ২৮ হাজার ২২১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৫ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন