২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ অক্টোবর ২০২১ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

‘রাজনৈতিক স্বার্থে একটি গোষ্ঠী ধর্মকে অপব্যবহার করে বিভাজন তৈরি করতে চায়’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১ । ৪:২৯ বিকাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে, তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়।

ওবায়দুল কাদের আজ বুধবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

‘যারা নিজেরা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি, তারাই জাতিকে বিভাজন করে দুর্বল এবং দেশের ইমেজ নষ্ট করতে চায়’  উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আর, এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসরেরা।’

‘বিএনপির চরিত্র হচ্ছে—মুখে শেখ ফরিদ, বগলে ইট। তাদের কথায় পুষ্পবৃষ্টি হলেও অন্তর কদর্যে ভরা’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

‘বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন’ দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক হামলায় নাকি সরকার জড়িত! আসলে ভিডিও ফুটেজে থলের বিড়াল বেরিয়ে আসছে দেখে তারা

একচোখা দৈত্যের আচরণ শুরু করেছে।’

‘বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক’, যোগ করেন ওবায়দুল কাদের।

‘বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা ভেবেছে পূজামণ্ডপে হামলা করলে সরকারের ওপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে।’

‘মসজিদগুলো মন্দির হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি বাজবে—এসব অপপ্রচার বিএনপি অতীতেও চালিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এসব অপকর্ম ও নির্জলা মিথ্যার পেটেন্ট একমাত্র বিএনপির।’

‘২০০১ সালে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর বিএনপির নির্মমতা ’৭১-কেও হার মানিয়েছিল’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন