২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ অক্টোবর ২০২১ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সিনেমায় সিয়ামের পারিশ্রমিক হাজার টাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১ । ৪:৫৬ বিকাল

ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ ‘রাস্তা’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে নায়ক নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা।

এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখানে বলা হয়েছে, এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা। আগামী জানুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে।

সিয়ামের এমন পারিশ্রমিক প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা; না জাজের প্রতি সন্মান আমরা জানি না।

এর আগে নির্মাতা রায়হান রাফি ও সিয়াম জুটি বেঁধে জাজ মাল্টিমিডিয়া হয়ে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় কাজ করেছেন।

‘রাস্তা’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা প্রযোজনার ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আজিজের বিরুদ্ধে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের মামলা হয়। সেই থেকে খেই হারিয়ে ডুবতে থেকে এক সময়ের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানটি।

অর্থ পাচার মামলার বর্তমানে পলাতক আছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন