২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

তূর্ণা নিশীথা ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ । ১২:২০ দুপুর

২৪ ঘন্টা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশিথা এক্সপ্রেসের চালক ও সহকারী চালকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তূর্ণা এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ার দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়,সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশিথার চালক সিগন্যাল অমান্য করে উদয়ন এক্সপ্রেসকে মুখোমুখি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি এ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দেয়। তিনি বলেন, সম্ভবত সিগন্যালের ভুল বোঝাবুঝিতে এ দুর্ঘটনাট ঘটেছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক জেলা পুলিশের সদস্য, থানা পুলিশ, বিজিবি সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য জেলা প্রসাশকের কর্মকর্তা সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন