২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ অক্টোবর ২০২১ www.24ghonta.news৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

আনোয়ারায় বৃদ্ধের লাশ বাশঁখালি থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ । ৭:১৩ রাত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আহমুদুর রহমান (১০২) নামের এক ব্যক্তির লাশ বাঁশখালি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাঁশখালি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের খাটখালী জলকর নদীতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।বাঁশখালি থানা সূত্রে জানা যায়,নিহত আহমুদুর রহমান আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তৈলারদ্বীপ এলাকার মৃত্যু হেদায়ত আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালি গণ্ডামারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ চক্রবর্তী বলেন,জলকর খালে বৃদ্ধার লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে লাশটির পরিচয় পাওয়া না গেলেও। এখন মৃত্যু ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পেরেছি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে জোয়ারের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন