২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ অক্টোবর ২০২১ www.24ghonta.news৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

গাছের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলেই নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ । ২:৩২ দুপুর

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার বোগদাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই গাড়ীর চালকসহ তিনজন মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখের ছেলে গাড়ীচালক মো: সুজন (২৮)। তার সঙ্গে থাকা মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বরের ছেলে শামীম হাসান (২৭) ও চাপাইনবাবগঞ্জ জেলার ভোলার হাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলাম (২৭)।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন