২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ অক্টোবর ২০২১ www.24ghonta.news৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ । ৫:২০ সন্ধ্যা

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, শ্রীপুরের গোসিংগা থেকে ছেড়ে আসা সিমেন্টের একটি কাভার্ড ভ্যান সকাল ১১টার দিকে শ্রীপুরের বেপারী বাড়ী বকুলতলা এলাকায় চার বছর বয়সী এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় জনতা ধাওয়া করে হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং কভার্ডভ্যানটি পুলিশ থানায় নিয়ে যায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন