২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ । ১১:৩৮ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩১৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫।

২৪ ঘণ্টায় শনাক্ত ১০ ব্যক্তির মধ্যে ৮ জন নগরের। দুইজন উপজেলার বাসিন্দা।

আগের দিন ১ হাজার ১৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ২৬। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

এর আগের দিন চট্টগ্রামে চট্টগ্রামে ১ হাজার ৬৮৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৫। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন