২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়বে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ । ৪:২৮ বিকাল

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকে ক্লাস সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার সকালে চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এখন যদি আমরা ক্লাসের সংখ্যা বাড়াতে যাই, এত শিক্ষকও নেই। শ্রেণিকক্ষে জায়গারও ব্যাপার আছে, স্বাস্থ্যবিধিও মানতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সে কারণে এ মুহূর্তে আমরা তা পারছি না।’

তবে শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এসএসসি-এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ জানুয়ারি থেকে যখন নতুন ক্লাস শুরু হবে, তখন এই ভালো অবস্থা চলতে থাকলে আমরা ক্লাসের সংখ্যা আরও বৃদ্ধি করতে চেষ্টা করব ।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন