২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ অক্টোবর ২০২১ www.24ghonta.news৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ । ৪:৫২ বিকাল

দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ৩টায় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

ভাইয়ের বিদেহী আত্মার জন্য জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম. হামিদ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন