২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ অক্টোবর ২০২১ www.24ghonta.news৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

আন্তর্জাতিক ডলফিন দিবসে হালদায় মৃত ডলফিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ । ৭:৩৫ রাত

আন্তর্জাতিক ডলফিন দিবসে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে । রবিবার (২৪ অক্টোবর) হালদা নদীর সিপাহীঘাট এলাকায় দিদারুল আলম নামে স্থানীয় এক ব্যক্তি মৃত ডলফিনটি নদীতে ভাসতে দেখে বেসরকারি সংস্থা আইডিএফকে খবর দিলে তারা মৃত ডলফিনটি উদ্ধার করে ।

পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ মনজুরুল কিবরীয়া উপস্থিত হয়ে মৃত ডলফিনটি পরিদর্শন করেন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। ধারণা করা হচ্ছে মাছ শিকারীদের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন