২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

যে ভুলগুলোর কারণে নিজেই ত্বকের মারাত্মক ক্ষতি করছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ । ১:২১ দুপুর

বহু মানুষই তিরিশের কোঠায় বয়স না গেলে ত্বকের যত্ন নেওয়ার কথা ভাবেন না। কিন্তু কিশোর বয়স থেকে যৌবনে পা দেওয়ার সময়টায় যে হরমোনের পরিবর্তন হয়, তার বহু প্রভাব আমাদের ত্বকে পড়ে।

ত্বকের সুস্বাস্থ্যের জন্য সঠিক পরিচর্যা খুবই জরুরি। নিয়মিত ত্বক পরিষ্কার রাখলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, বেড়ে ওঠার দিনগুলোয় ত্বকের সঠিক পরিচর্যা খুবই জরুরি। বিশেষ করে ২০ বছর বয়সের আগের সময়টায় ত্বকের বিশেষ যত্ন নেওয়া দরকার। এই সময়টায় ত্বকে নানান পরিবর্তন আসে।

কিন্তু অনেকেই ওই সময়ে ত্বকের যত্ন নিতে গিয়ে এমন অনেক ভুল করে বসেন, যার প্রভাব পরবর্তী জীবনেও থেকে যায়। ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের যত্ন বা পরিচর্যা করতে গিয়ে কিছু কিছু ভুল বহু মানুষ করে থাকেন, যার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের পরিচর্যায় ময়েশ্চারাইজারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারকে অভ্যাসের মধ্যে রাখা দরকার। কিন্তু এই অভ্যাসই বহু মানুষের মধ্যে না থাকার ফলে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, সব প্রকারের ত্বকেরই ময়েশ্চারাইজার প্রয়োজন হয়।

অনেকেরই ধারণা রয়েছে যে, বেশি ফেনাওয়ালা ফেসওয়াস ত্বক সঠিক পরিষ্কার করতে পারে। এই ধারণাকে একেবারে ভুল বলে ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, বেশি ফেনাওয়ালা ফেসওয়াস ত্বককে আরও শুষ্ক করে দেয়। তাই এই ধরনের ফেসওয়াস শুষ্ক ত্বকের জন্য একেবারেই সঠিক নয়।

সারাদিন ত্বকে মেকআপ করে রাখার পর রাতে মেকআপ না তুলেই ঘুমোতে যাওয়ার অভ্যাস থাকে বহু মানুষের। এই অভ্যাস ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। সামান্য কাজলও চোখে নানারকম সমস্যা তৈরি করতে পারে। মেকআপের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তা ভালো করে তুলে ফেলা দরকার।

রোদে বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার না করার প্রবণতাও দেখা যায় বহু মানুষের মধ্যে। সব প্রকারের ত্বকের অধিকারীদেরই বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করার অত্যন্ত জরুরি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন