২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

নুসরাত ফারিয়ার নতুন গান ‘হাবিবি’, আসছে ২ নভেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ । ১:৩৯ দুপুর

‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ শিরোনামে দুটি গানে কণ্ঠ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার গেয়েছেন পপ অ্যারাবিক ফিউশন ঘরানার নতুন গান; যার শিরোনাম ‘হাবিবি’।

নূর নবীর কথায় গানটির সুর-সংগীত করেছেন আবিদ কবির আর ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

গণমাধ্যময়ের সঙ্গে এক আলাপচারিতায় নুসরাত ফারিয়া জানিয়েছেন, কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে ২ নভেম্বর। চলতি মাসে মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটারে দূরে একটি রাজপ্রাসাদে গানটির শুট হয়েছে।

নতুন এই গানটি প্রসঙ্গে নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘আমার গানের সংখ্যা হাতেগোনা, সে কারণে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। সবচেয়ে বড় বাজেটের ভিডিও গান এটি, দর্শকের ভালো লাগবে, আশা করি।’

সর্বপ্রথম ২০১৮ সালের ২৬ এপ্রিল মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন