২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

রাউজানে আইন শৃংখলা কমিটির সভায় ফজলে করিম চৌধুরী এমপি রাউজানে জঙ্গী মাদক সেবী, মাদক সন্ত্রাসী চাদাঁবাজদের স্থান নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ । ৫:৫৩ সন্ধ্যা

রাউজানে ধর্মীয় উগ্রবাদী জঙ্গী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী চাদাবাজদের স্থান নেই । ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে রাউজানকে যারা কলংকিত করতে চাই তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। ধর্মের নাম দিয়ে যারা জঙ্গীবাদ সৃষ্টি করে শান্ত রাউজানকে আশান্ত করতে অপ্রচেষ্টায় জড়িত যে হউক না কেন তাদের প্রতিরোধে রাউজানের সাধারন মানুষ ঐক্যবদ্ধ। রাউজানের বিভিন্ন এলাকায় সমিতি ও শ্রমিক সংগঠনের নাম দিয়ে পরিবহন শ্রমিকদের জিম্মি করে চাদাঁ আদায় বন্ধ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের তাদের স্ব স্ব এলাকায় সাধারন মানুষকে সেবা দিতে হবে। গতকাল ২৫ অক্টোবর সোমবার সকালে রাউজান উপজেলা আইন শৃংখলা রক্ষা কমিটির সভায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত আইন শৃংখলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমান, কৃষি অফিসার ইমরান হোসাইন, মৎস্য অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ,ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, লায়ন সাহাব উদ্দিন আরিফ, আবদুর রহমান চৌধুরী লালু, সরোয়ার্দী সিকদার, ভূপেশ বড়ুয়া, নুরুল আবছার বাশি, আব্দুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন, প্রিয়তোষ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রেস ক্লাব সভাপতি শফিউল আলম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ ।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন