২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ । ৬:২৩ সন্ধ্যা

ঐতিহ্যবাহী ফরহাদাবাদ দরবার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও খতমে আসমাউল হোসনা-আসমাউর রাসুল মোবারক (দঃ) মাহফিল ২৪অক্টোবর ২০২১ রবিবার আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী

উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুহাম্মদ জসিম উদ্দিন শাহ।প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী।মাওলানা মুহাম্মদ সাহেদ নুরী ফরহাদাবাদীর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী ফরহাদাবাদী, আলহাজ্ব মুহাম্মদ সেলিম উদ্দিন তালুকদার, মুফতি আল্লামা নাজমুল হোসাইন নঈমী, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালি, মুফতি ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী, মাওলানা আলী আযম রেজভী, মাওলানা ফখরুল ইসলাম আলকাদেরী।মাহফিলে মিলাদ কিয়াম আখেরী মোনাজাত শেষে উপস্থিতির মাঝে তাবরুক বিতরণ করা হয়ছে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন