২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ । ২:০০ দুপুর

সীতাকুণ্ডে ২টি খাবার দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৌর সদর এলাকার দুইটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং নোংরা পরিবেশে খাবার তৈরীর কারণে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। অভিযানে পৌর সদরের মিষ্টির দোকান কনিকা সুইটকে নোংরা পরিবেশে এবং খাদ্যে মেয়াদ তারিখ না থাকায় ৫ হাজার টাকা এবং আপন হোটেল এন্ড রেস্তোরাঁকে ফ্রিজের মধ্যে দীর্ঘদিনের বাসী খাবার রাখার দায়ে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফাতেমা আক্তার, সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুব। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সর্ত করা হয়েছে। এধনের অভিযান চলমান থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন