২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ অক্টোবর ২০২১ www.24ghonta.news১২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ । ১১:২০ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। করোনা শনাক্তের হার নেমেছে দশমিক ৬১ শতাংশে।

২৭ অক্টোবর বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনই নগরের বাসিন্দা। বাকি ৬ জনের মধ্যে ১ জন হাটহাজারীর ও ৫ জন সীতাকুণ্ডের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৪২ জন, বাকি ২৮ হাজার ২৪০ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৭ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন