২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ অক্টোবর ২০২১ www.24ghonta.news১২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ । ১০:২৭ রাত

সীতাকুণ্ডে স্বামীর হাতে যূথীকা সুত্রধর (২১) নামের এক গৃহবধূ খুন হওয়ার ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুনের পরে অভিযুক্ত স্বামী অভি ধর নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে অভিধর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সীতাকুণ্ড পৌরসদর এলাকা প্রেমতল লোকনাথ আশ্রমের সংলগ্ন মালি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সীতাকুণ্ড পৌরসদর কলেজ রোড প্রেমতলা লোকনাথ আশ্রম সংলগ্ন মালি বাড়ির রাম সূত্রধরের মেয়ে যূথীকা সূত্রধরের সাথে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অভি সূত্রধরের সাথে (বর্তমানে পৌরসদর এলাকায় স্বর্নের দোকান ম্যানেজার) গত ২/৩ বছর আগে প্রেমের বন্ধনে পারিবারিক অমতে হিন্দু মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের কিছু দিন পর থেকে শশুর বাড়ি যাওয়ার জন্যসহ নানা সমস্যা নিয়ে স্বামীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।

কিছুদিন স্বামী অভিধর অন্যত্র থেকে গত কয়েকদিন আগে আবার শশুর বাড়িতে এসে থাকা শুরু করেন। বুধবার দুপুরে খাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই ধারাবাহিকতায় রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো চুরি দিয়ে প্রথমে স্ত্রী যূথীকা ধরকে গুরুতর আহত করে। পরে নিজেই চুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পড়েন। দরজা বন্ধ ঘর থেকে এক পর্যায়ে কান্নার শব্দ আসলে বাড়ির লোকজন গিয়ে আহতবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার যূথীকা সূত্রধরকে মৃত ঘোষনা করেন এবং অভিযুক্ত স্বামী অভিধরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“যেহেতু অভিযুক্ত আসামি স্বামী অভিধর গুরুতর চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাকে পুলিশি হেফাজতে রেখেছি। মূলত স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই চুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। আইনগত বিষয় শেষে অভিযুক্তকে আসামি করে আমরা হত্যা মামলা রুজু করবো।”

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন