২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্র্রামে করোনায় শনাক্ত ২০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ । ৯:৩৭ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। এদিন নতুন করে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যা, গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মৃত্যু হওয়া ওই ব্যক্তি নগরীর বাসিন্দা। 

আজ ২৮ অক্টোবর, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জনই নগরের বাসিন্দা। বাকি ৫ জনের মধ্যে ৩ জন পটিয়ার ও ২ জন হাটহাজারীর বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২ জন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৫৭ জন, বাকি ২৮ হাজার ২৪৫ জন বিভিন্ন উপজেলার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন