২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

খালি পেটে গরম পানিতে লেবু, ক্ষতিকর?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ । ৪:৪৯ বিকাল

অতিরিক্ত ওজন যে ক্ষতিকর, এ নিয়ে কোনও দ্বিমত নেই। তাই অনেকেই ডায়েট এবং কসরত করে ওজন কমানোর চেষ্টা করেন। কেউ আবার খালি পেটে লেবু ও কুসুম গরম পানি খেয়ে চর্বি কাটানোর চেষ্টাও করেন। কিন্তু খালি পেটে গরম পানিতে লেবু খাওয়ার ক্ষতিকর দিক গুলো জানেন তো?

গরম পানিতে লেবুর রস দেওয়া মাত্র এর ভিটামিন সি নষ্ট হয়ে যায়। সুতরাং আপনার শরীরে কোনও প্রকার ভিটামিন সি প্রবেশ করছে না।

এ অবস্থায়, লেবু তো খাচ্ছেনই এই ভেবে যদি অন্য ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দেন, তাহলেই বিপত্তি। সহজেই আপনার শরীর ভিটামিন সি এর ঘাটতিতে পড়তে পারে।

গরম পানিতে সাইট্রিক অ্যাসিডের কার্যক্ষমতা বেড়ে যায়। খালি পেটে গরম পানিতে লেবু খেলে তাই এসিডিটি বেড়ে যেতে পারে।

দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি হয়। লেবুর টকে দাঁতের এনামেল নষ্ট হয়। তবে তা আরও ক্ষতিগ্রস্ত হয় গরম পানির সঙ্গে সাইট্রিক এসিড যখন খাওয়া হয়। এতে দ্রুত দাঁত নষ্ট হতে থাকে।

আবার স্থুলকায় হওয়ার পরেও যাদের ব্লাড প্রেসার লো, তাদের প্রেসার আরও লো করে দেয় এই লেবু গরম পানি।

লেবু গরম পানি খাওয়ার পর পর পেট ভরে খাবার না খেলে পেটে ব্যথা শুরু হতে পারে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন