২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১২ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ । ১২:১৯ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মৃত্যুহীন দিনে ১ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

(২৯ অক্টোবর) শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্ত ৪ জন মহানগর এলাকার এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২১৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৬১ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৫৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২২ জনের মধ্যে ৭২২ জন মহানগর এবং ৬০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এমকে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন