২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

রিমান্ড শেষে ইকবালসহ চার আসামিকে আদালতে তোলা হবে আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ । ২:৫২ দুপুর

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা ইকবাল হোসেনসহ চার আসামিকে রিমান্ড শেষে আদালতে তোলা হবে আজ শুক্রবার।

এর আগে গত শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, কোতোয়ালি থানায় দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে হস্তান্তর হয়েছে। পুলিশের একটি সূত্রে জানা যায়, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চাইবে সিআইডি।

গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন