২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

ভূজপুর গার্লস্ স্কুল”এ কর্মহীন গরীব অসহায় ১০০পরিবারকে সহায়তা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ । ৭:৫৪ রাত

লায়ন জেলা ৩১৫ বি ৪ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন আল সাহদাদ দোভাষ এর এই ডাকে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্টের উদ্দ্যোগে আজ ফটিকছড়ি উপজেলার- ভূজপুর থানা সদরে “ভূজপুর গার্লস্ স্কুল” এ কর্মহীন গরীব অসহায় ১০০পরিবারকে ১৪ কেজি করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ক্লাব ট্রেজারার লায়ন রনজিত বড়ুয়ার সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল এর সভাপতিত্বে মহান এই সেবা কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবভর্ন এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ, বিশেষ অতিথি ডাঃ প্রীতি বড়ুয়া, ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইব্রাহিম তালুকদার, সম্মানিত অতিথি জোন চেয়ারপার্সন অধ্যাপক লায়ন ববি বড়ুয়া, ভূজপুর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব এইচ এম শাহাজাহান চৌধুরী শিপন, ভূজপুর খেলোয়ার সমিতির সভাপতি জনাব রেজাউল করিম, ইউপি সদস্য রূপসী বনিক অন্তরা, ইউপি সদস্য জনাব মোঃ ইউছুপ, জনাব বখতিয়ার আহমেদ এবং স্কুল পরিচালনা কমিটির সদস্য জনাব মুরাদুল ইসলাম ও প্রধান শিক্ষক জনাব মোঃ শাহাজাহান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন