২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

ঘরের বেড়ায় পোস্টার, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ । ১২:৪২ দুপুর

রামগড় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে ৯ নম্বর ওয়ার্ড পৌর শহরের মোড়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব মালো।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব মালো ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন সুলতানকে (সুমন মাস্টার) মানুষের ঘরের বেড়ায় পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার অভিযোগে নির্বাচন বিধির ৩১ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।

উল্লেখ্য, রামগড় পৌরসভার ভোট আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং মেয়র হিসেবে রফিকুল ইসলাম কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন