২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ । ১২:০৮ দুপুর

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ জন।

আজ ২ নভেম্বর, মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে ১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় পাঁচজনের দেহে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ। আবার শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন এবং শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।নতুন ৫ জনসহ জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৩৪ জনে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন