২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ২৮ মুহাররম ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ১৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ । ২:০৭ দুপুর

জেলার সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ একটি কভার্ড ভ্যান আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন।

আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের সামনে কাঠ বোঝায় কভার্ডভ্যান আটক করে বন কর্মকতারা। কভার্ডভ্যানটিতে অনুমানিক ১৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানায় বন কর্মকতারা।

জানা যায় চট্টগ্রাম শহর থেকে চোরাই কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে যাচ্ছিল (ঢাকা মেট্রো ট ১৮-১৩৮৩) কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকতার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, ফরেস্টার স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকতারাসহ কাঠ বোঝাই কভার্ড ভ্যানটি মাদামবিবির হাট থামানোর সংকেত দিলে গাড়ি চালক সংকেত অমান্য করে ঢাকার অভিমুখে দ্রুত গতিতে চলে যায়। বন বিভাগের কর্মকর্তরা গাড়িটির পিছনে মটর সাইকেল যোগে ধাওয়া করে, এক পর্যায়ে সীতাকুন্ড উপজেলার ভাঙ্গাপুল এলাকায় গতিরোধ করে, এসময় গাড়ির চালক ও হেলপার রাস্তার পার্শে কভার্ড ভ্যান রেখে দৌড় দিয়ে পালিয়ে যায়।

এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানান। ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন