২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে সার্প দর্শনে কন্যা শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ । ১১:০৮ রাত

সীতাকুণ্ডে সাপের কামড়ে তানজিনা আকতার তাসনিম নামের তিন বছর বয়সের এক কন্যা শিশু মারা গেছে। মঙ্গলবার (২নভেম্বর) বিকাল ৫টার সময় উপজেলার পৌরসভার মধ্যম এয়াকুব নগর এলাকার ১নং ওয়ার্ডের হাজী মতিউর রহমান ভূইয়া বাড়ীতে এঘটনা ঘটে। নিহত তাসনিম মোঃ নুরুল মোস্তফা রাশেদের কন্যা। বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা সাহেদ বেলাল বলেন, আমার ভাতিজি বিকালে বাড়ির পাশে খেলা করার সময় একটি বিষাক্ত সাপ দংশন করে।

এসময় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন