২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত হার শূন্য দশমিক ২৭ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১ । ১১:০৭ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ জন। জেলায় এ নিয়ে শনাক্তের হার শূন্য দশমিক ২৭ শতাংশ।

৩ নভেম্বর, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই ৪ জন নগরের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৭৮ জন। বাকি ২৮ হাজার ২৬০ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন