২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

ধর্ষণ মামলায় মামুনুলের বিচার শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১ । ৩:৩১ বিকাল

হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন।

এর আগে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন।

এ প্রসঙ্গে পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এ মামলার বিচার শুরুর অনুমতি দেন।

এরআগে গত ১০ অক্টোবর খুলনায় বিস্ফোরকদ্রব্য আইন মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত ও পু‌লিশ সূত্রে জানা যায়, ২০১৩ সা‌লে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পু‌লি‌শের ওপ‌র হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় ২০১৩ সা‌লের ২২‌ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা দা‌য়ের ক‌রেন এসআই আলমগীর কবীর। এরপর এসআই মোক্তার হো‌সেন ২০১৫ সা‌লে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন